ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা 

চার ভাগে দেশে ফিরবে টিম টাইগার্স

চার ভাগে দেশে ফিরবে টিম টাইগার্স

প্রথমবারের মতো তিন ম্যাচ টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের শেষটা দারুণভাবে রাঙানো টাইগাররা চার ভাগে দেশে ফিরবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, আগামী রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় পাঁচজন এবং বিকেল ৫টায় সাতজন খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন। পরদিন সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে আরো চারজন ফিরবেন।

বিদেশি কোচিং স্টাফদের সকলেই বড় দিনের ছুটিতে নিজ নিজ দেশে যাচ্ছেন। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের সঙ্গে ফিরছেন।

টেস্ট সিরিজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১-১ সমতায় শেষ করেছিল। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ায়। লিটন দাসের নেতৃত্বাধীন দল ক্যারিবীয়দের ৩-০তে হোয়াইটওয়াশ করে।

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

চার ভাগে দেশে ফিরবে টিম টাইগার্স

প্রকাশিত ১১:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪