ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের Logo রুশ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করতে চান মিয়া সাত্তার Logo ‘এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’ Logo প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ফেরানো ‘অভ্যন্তরীণ বিষয়’: শামা ওবায়েদ Logo ফোল্ডএবল আইফোন ঘিরে ক্রেতার ভিড়, মিলছে না সহজে Logo ‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’ Logo রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক Logo কমনওয়েলথ কাবাডিতে কানাডাকে উড়িয়ে দিল বাংলাদেশ Logo বার্সেলোনার হয়ে রেয়ালের বিপক্ষে খেলতে উন্মুখ জেসুস Logo জলবায়ু অর্থায়ন নিয়ে ‘হতাশ’ শামা ওবায়েদ সমন্বয় চান দর-কষাকষিতে

আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি মঈন খানের চিকিৎসার খোঁজখবর নেন।

ঈন খান হুইলচেয়ারে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান দুই দিন ধরে অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে ড. আবদুল মঈন খানকে দেখে এসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে বুধবার রাতে তিনি ভর্তি হয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। গতকালের চেয়ে আজ তার অবস্থা স্থিতিশীল আছে।

ডা. জাহিদ জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ড. আবদুল মঈন খান।

এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। মঈন খানের সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন কন্যা তার শয্যাপাশে আছেন।

জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের

আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

প্রকাশিত ০১:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬