ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম Logo মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে গ্রেপ্তার ১৯ Logo যৌন হয়রানির মামলা: টঙ্গীর সেই মাদ্রাসা ছাত্রীর আদালতে জবানবন্দি, অধ্যক্ষ কারাগারে Logo বই পর্যালোচনা: ‘এবং বই’ এর পুরস্কার পেলেন ১০ জন Logo পুকুরে মাছ, পাড়ে পেঁপেসহ সমন্বিত সবজি চাষে সাফল্য Logo বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর Logo ডেমোক্র্যাটরা কারচুপি করেছিল, তাই আমার তৃতীয়বার নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প Logo তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয়’ Logo রূপপুরে প্রথম ইউনিটে ‘ফিজিক্স টেস্ট’ সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা

ঢালিউডের নতুন জুটি ওমর মালিক-চাঁদনী শেখ

ঢালিউডের নতুন জুটি ওমর মালিক-চাঁদনী শেখ

অনলাইন প্রতারণা, প্রেম ও বন্ধুত্বের সম্পর্ককে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে ‘ফিল্টার’ শিরোনামে নতুন সিনেমা। সিনথিয়া ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন সাইমন তারিক টিম। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ওমর মালিক ও চাঁদনী শেখ। 

গত কয়েক দিন ধরে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে চলছে সিনেমাটির শুটিং। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইন প্রতারণার বিভিন্ন ঘটনা এবং প্রেম ও বন্ধুত্বের সম্পর্কের নানা দিককে ঘিরে এগোবে এর কাহিনি। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের তদন্তকৌশল ও সাফল্যও গল্পে স্থান পাবে।

বর্তমানে নেত্রকোনার বিরিশিরিতে চলছে সিনেমাটির গানের দৃশ্যধারণের কাজ। শুটিংয়ের পরিস্থিতি নিয়ে ওমর মালিক বলেন, বিরিশিরিতে গানের দৃশ্যধারণ চলছে। আবহাওয়া বেশ গরম হওয়ায় কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে গানের কাজ ভালো লাগায় এই প্রতিকূলতার মধ্যেও শুটিং উপভোগ করছি।

ওমর মালিক জানান, চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি তানভীর হাসান পরিচালিত ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে ঝুঁকিপূর্ণ একটি দৃশ্য ধারণ করতে গিয়ে আহত হন ওমর মালিক। পরবর্তী সময়ে শিডিউল জটিলতা এড়াতে অসুস্থ অবস্থাতেই ‘ফিল্টার’ সিনেমার শুটিংয়ে অংশ নেন বলে জানান এই অভিনেতা।

জনপ্রিয়

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ঢালিউডের নতুন জুটি ওমর মালিক-চাঁদনী শেখ

প্রকাশিত ০৮:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬