ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ

ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুখর কুয়াকাটা, পর্যটকের ঢল

সারাদেশ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটায় বিভিন্ন আকর্ষণীয় আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভ্যাল শুরু হয়েছে। ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিচ ফুটবলসহ নানা ইভেন্টে মুখর হয়ে উঠেছে সমুদ্রসৈকত। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক কুয়াকাটায় ভিড় জমিয়েছেন। পর্যটকদের পদচারণায় সৈকত ও আশপাশের দর্শনীয় স্থানগুলো প্রাণবন্ত রূপ নিয়েছে।

স্থানীয় লেম্বুর বন সৈকতে বিকেলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বর্ণিল ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। সাদা ক্যানভাসে শিশুরা তাদের কল্পনায় ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন ফুটিয়ে তোলে। এর আগে সকালে বিচ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে এই কার্নিভ্যালের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। আয়োজনে বিচ ম্যারাথন, পিঠা উৎসব, পুঁথিপাঠ, বাউল গান ও সাংস্কৃতিক সন্ধ্যার মতো নানা আকর্ষণ রয়েছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্নিভ্যাল উদ্বোধন করেন। এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সৈকতের জিরো পয়েন্টসহ লেম্বুর বন, শুঁটকিপল্লি, ঝাউবাগান এবং লাল কাঁকড়ার চরে পর্যটকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে কুয়াকাটার আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশ কক্ষ আগে থেকেই বুকিং হয়ে গেছে। তবে পর্যটকদের অতিরিক্ত চাপের সুযোগ নিয়ে কিছু ক্ষেত্রে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগও পাওয়া গেছে। আয়োজকদের ধারণা অনুযায়ী, দুই দিনের এই উৎসবে কুয়াকাটায় পর্যটকদের সংখ্যা তিন লাখে পৌঁছাতে পারে।

জনপ্রিয়

কাজের স্বীকৃতি নয়, মানুষ হিসেবে নিজের মূল্য খুঁজে পাওয়া জরুরি

ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুখর কুয়াকাটা, পর্যটকের ঢল

প্রকাশিত ১০:০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬