ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের

শিক্ষা ডেস্ক: শিক্ষার্থীদের গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে মুক্ত করতে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন চারটি ভিন্নমাত্রার পাঠ্যবই অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণয়ন করা এই বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য রয়েছে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। শারীরিক ও মানসিক বিকাশ, নীতি-নৈতিকতা, সৃজনশীল চিন্তা এবং বাস্তবমুখী কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্য সামনে রেখেই বইগুলো তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের রূপকল্প ও গবেষণার আলোকে শিক্ষাব্যবস্থাকে আনন্দময় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করতে এই পাঠ্যপুস্তকগুলো শিক্ষাক্রমে যুক্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন জানান, শিক্ষার্থীরা যাতে মানবিক মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার ও সুনাগরিকের গুণাবলি অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পায়, সে লক্ষ্যেই এই সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের নিয়ে গঠিত বিশেষ টিম দীর্ঘ পরামর্শ ও কর্মশালার মাধ্যমে এই বইগুলোর পাণ্ডুলিপি চূড়ান্ত করেছে।

নতুন এই বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ বইটিতে খেলাধুলার নিয়মকানুন, প্রাথমিক চিকিৎসা এবং আত্মরক্ষার কৌশল সহজভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইটিতে দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, লোকজ সংস্কৃতি এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিভার ইতিহাস স্থান পেয়েছে। ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটির মাধ্যমে পড়াশোনাকে ভীতিহীন ও আনন্দদায়ক করার দর্শন বাস্তবায়ন করা হবে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই বইগুলোর পাণ্ডুলিপির ভ্যালিডেশন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রায় দেড় কোটি কপি বই মুদ্রণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের পর নির্ধারিত সময়ের মধ্যেই বইগুলোর মুদ্রণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এই উদ্যোগ নতুন প্রজন্মের শিখন পদ্ধতি ও অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয়

সুখবর দিলেন মৌসুমী

২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের

প্রকাশিত ০২:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬