ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রোনানকে নিয়েই সাফের প্রাথমিক দল

খেলা ডেস্ক: আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান বেঞ্জামিন সুলিভানকে দলে পাওয়ার সম্ভাবনা সত্যি করে তাকে রাখা হয়েছে এই স্কোয়াডে। গত এপ্রিলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। মালেতে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচে গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

ঘোষিত প্রাথমিক দলের অধিকাংশ খেলোয়াড়ই দেশীয় ফুটবলের পরিচিত মুখ। গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে অভিজ্ঞ তপু বর্মণ, তারিক রায়হান কাজী এবং বিশ্বনাথ ঘোষের সঙ্গে রয়েছেন রহমত মিয়ারা। এছাড়া প্রবাসী খেলোয়াড়দের তালিকায় রোনানের পাশাপাশি স্থান পেয়েছেন হামজা চৌধুরী, শোমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ মাহে খান।

দলটিতে আরও রয়েছেন সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন এবং অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। এর আগে ইন্দোনেশিয়ার জাকার্তায় আশিয়ান কাপে খেলতে গিয়ে বিতর্কের জন্ম দেওয়া সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রও রয়েছেন এই প্রাথমিক স্কোয়াডে। তবে মূল স্কোয়াডের বাইরে কেবল অনুশীলনের জন্য ইসহাক আকন্দো ও মোহাম্মদ আসিফ নামের আরও দুই তরুণকে রাখা হয়েছে।

আগামী ৪ নভেম্বর রাজধানী ঢাকায় মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম এই আসর। দীর্ঘ দুই দশকের বেশি সময় আগে, অর্থাৎ ২০০৩ সালে প্রথম ও শেষবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দেশের মাটিতে হতে যাওয়া আসন্ন এই আসরে নিজেদের পুরোনো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল-সবুজের দল।

জনপ্রিয়

জলবায়ু অর্থায়ন নিয়ে ‘হতাশ’ শামা ওবায়েদ সমন্বয় চান দর-কষাকষিতে

রোনানকে নিয়েই সাফের প্রাথমিক দল

প্রকাশিত ০৩:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬