ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক Logo সৃজনশীল শিল্পকে ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী Logo গাজীপুরে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার Logo ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম Logo মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে গ্রেপ্তার ১৯ Logo যৌন হয়রানির মামলা: টঙ্গীর সেই মাদ্রাসা ছাত্রীর আদালতে জবানবন্দি, অধ্যক্ষ কারাগারে Logo বই পর্যালোচনা: ‘এবং বই’ এর পুরস্কার পেলেন ১০ জন Logo পুকুরে মাছ, পাড়ে পেঁপেসহ সমন্বিত সবজি চাষে সাফল্য Logo বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর Logo ডেমোক্র্যাটরা কারচুপি করেছিল, তাই আমার তৃতীয়বার নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

অর্থনীতি ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং গুরুত্বপূর্ণ জলপথে বাধার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। এর আগে গত ছয় মাসের মধ্যে এই পরিমাণ দাম কখনো বাড়েনি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার আগের দিনের তুলনায় ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ। একই দিনে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। এই মার্কিন বেঞ্চমার্কের দাম আগের দিনের তুলনায় ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা জানাচ্ছেন, সর্বশেষ গত ২৯ এপ্রিল অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে এমন ঊর্ধ্বমুখী পরিস্থিতি দেখা গিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা অত্যন্ত তীব্র আকার ধারণ করেছিল। বিগত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর সৌদি আরবমুখী লাগাতার হামলা এবং লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এই সংকটের মূল কারণ। এছাড়া হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ এবং সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনা বিশ্ববাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা বাড়িয়েছে। তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাবে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছালেও প্রধান শেয়ার সূচকগুলো দরপতনের শিকার হয়েছে।

জনপ্রিয়

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

প্রকাশিত ১০:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬