ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন Logo বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে ১১০ কোটি টাকা Logo ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার Logo ঢাকায় ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশও Logo প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

দারুণ কিছু করছি, এটা দেখাতে পারি না : মধুমিতা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৩:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ১৪৯ বার পঠিত

ছোট পর্দার কল্যাণে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত নাম। অনেক দিন ধরে কাজের খবর দিয়েই আলোচনায় ছিলেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতার পরবর্তী ছবি ‘ফেলুবক্সী’-তে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার চরিত্রটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে শুধু সাজগোজের কথা ভাবে, বাবলি, চার্পি একটা ক্যারেক্টার। কিন্তু আদতে সে মাথা ঘামায় ফেলুর কেসগুলোকে নিয়ে।’

নিজের কথা মুখ ফুটে বলতে পারি না

‘ফেলুকে দেখেও মনে হয় সে খেতে ভালোবাসে, মজার মানুষ। কিন্তু আদতে সেও নিজের কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস। তারা বাইরে থেকে এক রকম আবার ভিতর থেকে আলাদা।’

চরিত্রটা করার সময়ে নিজের সঙ্গে কোনও মিল খুঁজে পাওয়া প্রসঙ্গে মধুমিতার ভাষ্য, ‘আমি নিজের প্রশংসা করতে পারি না। নিজের কথা মুখ ফুটে বলতে পারি না। খুব কাজ করছি, দারুণ কিছু করছি, এটা দেখাতে পারি না। এটাই সব থেকে বড় মিল আমার সঙ্গে দেবযানীর। এ ভাবেই আমি চরিত্রটার সঙ্গে কানেক্ট করতে পেরেছি।’

এরপর অভিনেত্রী বলেন, ‘এখন এমন ফটোশুট করতে চাই যা মিনিংফুল। কারণ সব ধরনের লুকে নিজেকে দেখা হয়ে গিয়েছে। তাই ফটোশুটে কেউ যেন পাখি বা ইমনকে না খোঁজেন। তারা যেন মধুমিতাকেই দেখতে পান সেই চেষ্টা করি।’

শেষে মধুমিতার কথায়, ‘অনেকেই মনে করেন রিভিলিং পোশাক পরা বা নিজের একটা স্টেটমেন্ট প্রতিষ্ঠা করাই হয়ত আমাদের প্রাথমিক পছন্দ। আমি বলব এমন ফটোশুট করতে চাই, যা হিউম্যান বিয়িং হিসেবে আমাকে উন্নত করে। শুধুমাত্র ফ্যাশনের দৃষ্টিভঙ্গিতে পুরোটা দেখতে চাই না।’

জনপ্রিয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দারুণ কিছু করছি, এটা দেখাতে পারি না : মধুমিতা

প্রকাশিত ০৩:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪