ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ Logo তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবারও বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত চীনের Logo চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু Logo স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় জানাল ভারত

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে গত কয়েক দিন ধরে উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল ঢাকা। জবাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল দিল্লি।

শুক্রবার (১৭ জানুয়ারি) এসব বিষয় নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে এই মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি। আমাদের পররাষ্ট্রসচিব ঢাকা সফরে গিয়েছিলেন। তিনি জানিয়ে এসেছেন, আমরা ইতিবাচক সম্পর্ক চাই। আমরা ইতিবাচক দিকে এগোতে চাই। আমরা বাংলাদেশ-ভারতের মধ্যে এমন সম্পর্ক চাই, যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। এটি হলো আমরা ইতিবাচক অবস্থান এবং আমাদের এ চাওয়া অব্যাহত আছে।’

অন্যদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে এই কূটনীতিক বলেন, ‘আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্ত বেড়া নিয় আমাদের অবস্থান খুবই স্পষ্টভাবে জানিয়েছি। আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবারও বলছি, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদিপশুর বেড়া নির্মাণ করে অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর।’

পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে এ মাসের শুরুতে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে বাধা দেয় বিজিবি।

এরপর থেকে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে। ভারত দাবি করছে, তারা চুক্তি অনুযায়ী বেড়া তৈরি করছে। তবে ঢাকা জানিয়েছে, সাবেক সরকারের আমলে হওয়া এ চুক্তি পর্যালোচনা করা হবে।

জনপ্রিয়

শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় জানাল ভারত

প্রকাশিত ০৮:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫