ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে Logo বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা Logo স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই প্রায় ৭ কোটি বাংলাদেশির Logo দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি Logo রান্না হতেই বদলে গেল রঙ, সবুজ মাংসের কড়াই নিয়ে সোজা থানায় ভুক্তভোগীরা! Logo জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল  Logo চরভদ্রাসনে খাল কাটায় ‘ভূতুড়ে শ্রমিক’: কাগজে ১৭৮, মাঠে ৫০ Logo আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন: মির্জা ফখরুল Logo বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: দেবপ্রিয়

অন্তর্বর্তী সরকার ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে অবিবেচকভাবে পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসিতে অনুষ্ঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার, এবং জাতীয় বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাতে বেশি গুরুত্ব দিচ্ছে, তবে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে মনোযোগের অভাব রয়েছে। তারা ভ্যাট বৃদ্ধির মতো অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিয়েছে, অথচ প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

এ সময় অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, দেশের প্রবৃদ্ধি চলতি বছর ৪ শতাংশ হতে পারে।  আর নতুন বাজেট ৮ লাখ কোটি টাকার বেশি করার সুযোগ নেই। কেননা আগামীতে অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে- নীতি,রাজনীতি ও প্রকৃতি।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে: দেবপ্রিয়

প্রকাশিত ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫