ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বন্দরে সৌর বিদ্যুৎ উৎপাদনে চুক্তি: ‘২০ বছরে সাশ্রয় হবে ১০০ কোটি টাকা’ Logo ঢাকেশ্বরী পূজামণ্ডপ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে পারেন পুতিন, ট্রাম্প ও শি Logo এআইইউবিতে কম্পিউটিং সম্মেলনে ১৭ দেশের নয় শতাধিক গবেষণাপত্র Logo আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি: প্রধানমন্ত্রী Logo সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল Logo ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট Logo এআইয়ে কাজ হারানোদের অনুদান দেবে অ্যানথ্রপিক Logo দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ Logo প্রাণের খোঁজে প্রথম মঙ্গলের চাঁদে যাচ্ছে জাপানি মহাকাশযান

ইবির শেরপুর জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও প্রবীণ বিদায়

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৯ বার পঠিত

শেরপুর জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংগঠন শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও প্রবীণ বিদায় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্বিবদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

এসময় সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী। এসময় সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ অন্তরসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের আইন বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান রাব্বির সঞ্চালনায় নবীনদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন সাজ্জাদ হোসেন, সুমাইয়া জাফরিন মুন, মাফরুহা নাজিহা জান্নাত। এছাড়া বিদায়ী শিক্ষার্থীরাও তাদের বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, আনাদেরকে শুধুমাত্র সনদের জন্য বিশ্ববিদ্যালয় আসা একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। দেশ মা ও মাটির প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমে উদ্ভুদ্ধ হতে হবে এবং দেশ ও জাতির জন্য নিজেকে একজন নিবেদিত প্রাণ হিসেবে গড়ে তুলতে হবে।

জনপ্রিয়

বন্দরে সৌর বিদ্যুৎ উৎপাদনে চুক্তি: ‘২০ বছরে সাশ্রয় হবে ১০০ কোটি টাকা’

ইবির শেরপুর জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও প্রবীণ বিদায়

প্রকাশিত ১০:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫