ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ Logo ক্ষমতাকে প্রশ্ন করার নামই সাংবাদিকতা: তথ্যমন্ত্রী Logo রোহিঙ্গা ক্যাম্পে নতুন কোনো অবকাঠামো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার Logo স্বর্ণের ভরি ছাড়ালো ২ লাখ ৪৭ হাজার টাকা

ইবি রেজিস্ট্রার পদে শিক্ষককে নিয়োগের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ১২৯ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সাথে মতবিনিময় সভা করেছেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ। এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানকে অপসারণ করে মেধার ভিত্তিতে ঐ পদে শিক্ষককে নিয়োগের দাবি জানান।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভীর মন্ডল, গোলাম রব্বানী, সাজ্জাতুল্লাহ শেখসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সমন্বয়করা বলেন, গত ৫ আগস্টের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে। কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক জায়গায় এখনও আওয়ামীলীগ বা তার ফ্যাসিস্টরা বসে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম স্টেক হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। কিন্তু সেটাও ফ্যাসিস্টদের দখলে। এর আগে আমরা শুনেছি, বিশ্ববিদ্যালয়ের একজন রেজিস্ট্রার নিজে কোনো ড্রাফট তৈরি করতে পারে না, ইংরেজিতে কথা বললে তিনি সেটা বুঝতে পারে না। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষকদের থেকে এ পদে নিয়োগের দাবি জানাচ্ছি।

ইবির প্রধান সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের যারা দোসর ছিল বর্তমান প্রশাসন এখনও তাদের পুরোপুরি ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে পারিনি। ভিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব অল্প সময়ের মধ্যে নতুন একজন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হবে। অলরেডি বর্তমান রেজিস্ট্রারকে ছুটিতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সেখানে বলেছি অতীতে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এ ব্যাপারেও আশ্বস্ত করেছেন যে তারা উপযুক্ত ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যদি তাদের কোন দাবি নিয়ে আসে আর সেটি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক হয় তাহলে অবশ্যই সে ব্যাপারে আমরা বিবেচনা করবো। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী বাংলাদেশ সৃষ্টিতে অবদান রেখেছে অন্যান্য ছাত্র সংগঠনও আছে আমি সর্বোচ্চ ছাত্র সংগঠনের সাথে কথা বলি। আর যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন ধারার একটি নব উত্থিত আন্দোলনকারী দল এবং তারা এই বাংলাদেশের পরিবর্তন সাধন করেছে সেহেতু আমরা অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবো।

জনপ্রিয়

কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

ইবি রেজিস্ট্রার পদে শিক্ষককে নিয়োগের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রকাশিত ০৭:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫