ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বর্ষায় কেমন হবে বিয়ের সাজ Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার Logo কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি Logo দিনে ঝরছে ২৪২ প্রাণ, বায়ুদূষণে জিডিপির ৫% হারাচ্ছে বাংলাদেশ!

আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ রানে হেরে আবারও বিদায় নিল প্রোটিয়ারা। এই হারে আরও একবার নকআউট পর্বে ব্যর্থতার বৃত্তে আটকে গেল দক্ষিণ আফ্রিকা।আগামী ৯ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।

বুধবার (৫ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং ভালো শুরু করেন। ২৩ বলে ২১ রান করে ইয়াং বিদায় নিলেও, রাচিন ও অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিং কিউইদের বড় সংগ্রহ এনে দেয়। রাচিন ৯৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং ১০৮ রান করে আউট হন। উইলিয়ামসনও ৯১ বলে সেঞ্চুরি করেন এবং ১০২ রান করে বিদায় নেন। শেষদিকে ড্যারিল মিচেল (৩৭ বলে ৪৯) ও গ্লেন ফিলিপসের (২৭ বলে অপরাজিত ৪৯) ঝড়ো ব্যাটিংয়ে ৩৬২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

জবাবে ৩৬৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। ২০ রানের মধ্যেই তারা হারায় প্রথম উইকেট। তবে অধিনায়ক টেম্বা বাভুমা (৫৬) ও রসি ভ্যান ডার ডাসেন (৬৯) মিলে ১০৫ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্থিতিশীল করেন। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা।

ডেভিড মিলার একাই লড়াই চালিয়ে যান। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এবং ৬৭ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। তবে তার এই দুর্দান্ত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৫০ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।

এই জয়ের ফলে ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। ফাইনালে দুই দলের মুখোমুখি লড়াই জমজমাট হবে বলেই মনে করা হচ্ছে।

জনপ্রিয়

বর্ষায় কেমন হবে বিয়ের সাজ

আফ্রিকাকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

প্রকাশিত ১১:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫