ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাষ্ট্রপতির সঙ্গে আলেমদের সাক্ষাৎ Logo বন্দরে সৌর বিদ্যুৎ উৎপাদনে চুক্তি: ‘২০ বছরে সাশ্রয় হবে ১০০ কোটি টাকা’ Logo ঢাকেশ্বরী পূজামণ্ডপ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে পারেন পুতিন, ট্রাম্প ও শি Logo এআইইউবিতে কম্পিউটিং সম্মেলনে ১৭ দেশের নয় শতাধিক গবেষণাপত্র Logo আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি: প্রধানমন্ত্রী Logo সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল Logo ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট Logo এআইয়ে কাজ হারানোদের অনুদান দেবে অ্যানথ্রপিক Logo দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন: নাহিদ

ভ্যানচালক ও সামাজিক সংগঠনকে নিয়ে ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার মাহফিল

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৫৬ বার পঠিত

পবিত্র মাহে রমজানের সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষায় ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ভ্যান চালকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি (আইইউপিএস)।

রবিবার (৯ মার্চ) ৮ রমজান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই আয়োজন করে সংগঠনটি।

এসময় সংগঠনটির সভাপতি মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িম, তারুণ্যের সভাপতি আমিনুল ইসলাম, সিওয়াইবি ইবি শাখার সভাপতি ত্বকি ওয়াসিফ, সাধারণ সম্পাদক নেয়ামতুল্লাহ মুনিম, তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি খায়রুজ্জামান খান সানি, গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাসে দশের অধিক ভ্যানচালক এবং সংগঠনের সদস্যবৃন্দ।

আয়োজন সম্পর্কে ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মোঃ সালাউদ্দিন বলেন, “আজকে ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের প্রতিনিধি এবং ক্যাম্পাসের ভ্যানওয়ালা মামাদের সাথে একই কাতারে একসাথে ইফতার করে আমরা খুবই আনন্দিত। এই মাহে রমজান আমাদের সব পাপ মোচন করে একজন আদর্শ মানুষ হিসেবে তৈরী হতে পারি এই দুআ করি। আমাদের টিম IUPS খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করেছে। আমি এই সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করি।”

জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে আলেমদের সাক্ষাৎ

ভ্যানচালক ও সামাজিক সংগঠনকে নিয়ে ইবি ফটোগ্রাফিক সোসাইটির ইফতার মাহফিল

প্রকাশিত ১১:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫