ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo অন্তর্বাস পরে ভাইকে রাখি পরাচ্ছেন কৃতি, বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক Logo ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার হয়েছে ৬২ হাজার মানুষ: সিপিডি Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন

কোয়াবের নতুন আহ্বায়ক কমিটির প্রধান সেলিম শাহেদ

  • Shamrat Kabir
  • প্রকাশিত ০৯:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৪০ বার পঠিত

কোয়াবের নতুন আহ্বায়ক কমিটির প্রধান সেলিম শাহেদ

সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদকে প্রধান করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৈঠকের পর কোয়াবের নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেন দেশের সাবেক-বর্তমান ক্রিকেটাররা।

২০১৪ সালে ক্রিকেটারদের কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন নাঈমুর রহমান দুর্জয় এবং দেবব্রত পাল।

দুর্জয়-দেবব্রত দায়িত্ব ছাড়ায় দীর্ঘ ১১ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন কোয়াব।

সেলিম শাহেদের নেতৃত্বাধীন ১৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে আরও আছেন মিনহাজুল আবেদিন, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত। এছাড়া আটটি বিভাগীয় দলের অধিনায়করাও আছেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকাশ্যে দেখা যায়নি সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দুর্জয়কে। এর মধ্যেই কোয়াবের কার্যক্রম নতুন ভাবে পরিচালনা করার উদ্যোগ নেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

জনপ্রিয়

স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো

কোয়াবের নতুন আহ্বায়ক কমিটির প্রধান সেলিম শাহেদ

প্রকাশিত ০৯:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫