ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

যবিপ্রবিতে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৮:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১১৭ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাস থেকে তেল চুরির ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলম ও সদস্য সচিব হিসেবে রয়েছেন পরিবহন দপ্তরের সহকারী রেজিস্ট্রার এস এম হাসান আলী।

মঙ্গলবার (২২ এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী পরিবহন প্রশাসক ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ রবিউল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজুল ইসলাম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান ।

আরো পড়ুনঃ

যবিপ্রবিতে বাস থেকে তেল চুরি, হাতেনাতে ধরা

উক্ত তদন্ত কমিটিকে আগামী পাঁচ (৫) কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ভোরে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী হান্নান হোসেনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ‘শাপলা’ বাস থেকে প্রায় ৬১ লিটার চুরিকৃত জ্বালানি তেল জব্দ করেন। বাসের চালক ও হেলপার তেল চুরির এ ঘটনার স্বীকারোক্তি দেয়। প্রায় ১২ বছর ধরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে ড্রাইভাররা এ চুরিতে জড়িত বলে অভিযোগ করেন শাপলা বাসের চালক ও তার হেল্পার। চুরিকৃত তেল প্রতি লিটার ৯০ টাকা দরে বিক্রি করে তারা।

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত

যবিপ্রবিতে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত ০৮:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫