ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo ৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম Logo অন্তর্বাস পরে ভাইকে রাখি পরাচ্ছেন কৃতি, বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক Logo ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার হয়েছে ৬২ হাজার মানুষ: সিপিডি Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা

চতুর্থ ম্যাচে নেপালের কাছে হেরে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

  • Shamrat Kabir
  • প্রকাশিত ০১:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১৩৪ বার পঠিত

চতুর্থ ম্যাচে নেপালের কাছে হেরে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেও সিরিজের চতুর্থ ম্যাচে নেপালের কাছে হেরে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ২১-১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল স্বাগতিক নেপাল। তবে এই ম্যাচে বাজে রেফারিংয়ের অভিযোগ এনেছে বাংলাদেশ দল। নেপালের অব্যবস্থাপনা চোখে পড়েছে। সময় শেষ হওয়ার আগেই ম্যাচের শেষ বাঁশি বাজিয়েছে রেফারি। বাংলাদেশ দল এ নিয়ে আপত্তি জানালে আবার খেলা শুরু হয়।

সিরিজে পিছিয়ে ছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয় পায় নেপাল। এরপর তৃতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকে বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে আজ জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী মনে হয়েছে বাংলাদেশ দলকে। প্রথমেই ৩-০ পয়েন্টে এগিয়ে যায় শ্রাবণী, বৃষ্টিরা।

তবে নেপালও গুছিয়ে উঠে ম্যাচে এগিয়ে যেতে থাকে।হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। মাত্র এক পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। নেপালের ১০ পয়েন্ট। আর বাংলাদেশের ছিল ৯ পয়েন্ট।

দ্বিতীয়ার্ধে সমানতালে এগিয়ে যায় খেলা। একটা সময় দুই দলের পয়েন্ট ছিল সমান ১৪। এরপর নেপাল কিছু পয়েন্ট আদায় করে নেয়। ম্যাচে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে থাকে বাংলাদেশ দল। ম্যাচে শেষে বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘আমাদের মেয়েরা শুরু থেকেই ভালো খেলছিল। কিন্তু ম্যাচে যা দেখলাম, আমাদের মেয়েরা টাচ করছে সাথে বোনাস পাচ্ছে। কিন্তু রেফারি বোনাস দিচ্ছে না। বাজে রেফারিংয়ের কারণে আমরা আজ ম্যাচটা হারলাম। এরপর খেলা শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেয়। বার বার রেফারি ভুল করেছে। আমাদের অনেকগুলো টেকনিক্যাল পয়েন্ট দেয়নি। স্বাগতিক হওয়ার কারণে রেফারি প্রথম থেকেই ওদেরকে বাড়তি সুবিধা দিচ্ছিল। আমাদের রিভিউগুলা আনসাকসেসফুল দেখাচ্ছে আর নেপালের সাকসেস দেখাচ্ছে। পয়েন্ট না দেয়ার কারণে আমাদের মেয়েরা চাপে ছিল। আর এই চাপ দলের উপর প্রভাব ফেলেছে। চার থেকে পাঁচটা বোনাস পয়েন্ট আমাদের দেয়া হয়নি। দর্শকরাও মাঠ থেকে বলছিল বাংলাদেশ পয়েন্ট পায়। কিন্তু দেয়া হচ্ছে না।’

পাঁচ ম্যাচের সিরিজে নেপাল এখন ৩-১ ব্যবধানে এগিয়ে। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।

জনপ্রিয়

স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো

চতুর্থ ম্যাচে নেপালের কাছে হেরে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

প্রকাশিত ০১:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫