ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রেনশর সেঞ্চুরি পর এলিসের পাঁচ উইকেট- জিম্বাবুয়েকে হারালো অস্ট্রেলিয়া Logo বাঁচামরার ম্যাচে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান Logo খালেদের বোলিং তোপে উড়ে গেল ল্যাঙ্কাশায়ার Logo নাট-বোল্ট-স্ক্রুর অবৈধ আমদানিতে চাপে দেশীয় শিল্প, রাজস্ব হারাচ্ছে সরকার Logo উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের Logo অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ Logo ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউজ চালু করলো অ্যাভেরি ডেনিসন Logo টেকনাফে সাগরপথে পাচারকালে ১৫ জন উদ্ধার Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি Logo নির্বাচন কমিশনকে দলীয়করণ করার ফল কখনোই ভালো হবে না: সাদিক কায়েম

টেস্টে রাবাদার মাইলফলক

টেস্টে রাবাদার মাইলফলক

দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে ৩’শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন পেসার কাগিসো রাবাদা।আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে ক্যারিয়ারের ৬৫ ম্যাচে ৩’শ উইকেট পূর্ণ করেন রাবাদা।

টেস্টে ৩শ উইকেট নেওয়া বিশ্বের ৩৯তম বোলার হলেন রাবাদা। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে বোল্ড করে ৩’শ উইকেটের মালিক হন রাবাদা।

টেস্টে সবচেয়ে কম বলে ৩’শ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন রাবাদা। ১১৮১৭ বলে ৩’শ উইকেট শিকার করেছেন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনুস। ১২৬০২ বলে ৩’শ উইকেট নিয়েছিলেন ওয়াকার।

২০১৫ সালে মোহালিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রাবাদার। তার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে তিন শতাধিক বা তার বেশি উইকেট নিয়েছেন পাঁচজন বোলার। তারা সবাই পেসার। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঐ পাঁচ বোলার।

ডেল স্ট্রেইন ৯৩ ম্যাচে ৪৩৯, শন পোলক ১০৮ ম্যাচে ৪২১, মাখায়া এনটিনি ১০১ ম্যাচে ৩৯০, এ্যালান ডোনাল্ড ৭২ ম্যাচে ৩৩০ ও মরনে মরকেল ৮৬ ম্যাচে ৩০৯ উইকেট শিকার করেছেন।

জনপ্রিয়

রেনশর সেঞ্চুরি পর এলিসের পাঁচ উইকেট- জিম্বাবুয়েকে হারালো অস্ট্রেলিয়া

টেস্টে রাবাদার মাইলফলক

প্রকাশিত ০৫:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪