ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে Logo ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ Logo কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ Logo সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন Logo এআই দিয়ে বিসিএস গেজেট জালিয়াতি, কুয়াকাটায় আটক ভুয়া ম্যাজিস্ট্রেট Logo নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা Logo ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি Logo যুক্তরাষ্ট্রে বোমারু বিমানসহ চীনের প্রেসিডেন্ট সিকে বিরল অভ্যর্থনা ট্রাম্পের Logo কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪

শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে গলে দাপুটে শুরু বাংলাদেশের

গল টেস্টের প্রথম দিনই ব্যাট হাতে দারুণ আধিপত্য দেখাল বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ২৪৭ রানের বিশাল অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করে সফরকারীরা।

মঙ্গলবার টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই এনামুল হক বিজয় ০ রানে ফেরেন। এরপর সাদমান (১৪) ও মুমিনুল (২৯) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে উদ্ধার করেন শান্ত-মুশফিক।

শান্ত ২০২ বলে তুলে নেন নিজের শতক, যা তার টেস্ট ক্যারিয়ারে পঞ্চম। ২৬০ বল মোকাবেলায় তার রান ১৩৬*, মারেন ১৪টি চার ও একটি ছক্কা। ২০২৩ সালের নভেম্বরে শেষ টেস্ট সেঞ্চুরির পর এটাই তার প্রথম তিন অঙ্কের ইনিংস।

অন্যদিকে, মুশফিক ১৭৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ১৩ ইনিংস পর পেলেন শতকের দেখা। দিন শেষে ১৮৬ বলে ১০৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।

এই জুটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে তৃতীয় সর্বোচ্চ। শ্রীলঙ্কার স্পিন আক্রমণের বিপরীতে ধৈর্য, টেম্পারমেন্ট ও অভিজ্ঞতার মিশেলে গড়া এ ইনিংস দিয়েছে ম্যাচে বাংলাদেশকে শক্ত ভিত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রথম দিনেই দারুণ সূচনা করে আত্মবিশ্বাসী শুরু করল শান্তর নেতৃত্বাধীন দল।

জনপ্রিয়

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে

শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে গলে দাপুটে শুরু বাংলাদেশের

প্রকাশিত ০৯:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫