ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ Logo বিনা সুদে ১০ হাজার টাকা ই-ঋণ সুবিধা নিতে পারবেন ব্যাংক গ্রাহকরা Logo সম্মিলিত ইসলামী ব্যাংকে ৪ হাজার কোটি টাকা ফেরত চেয়ে ৩৭ হাজার আবেদন Logo দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান Logo ৮ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, নেমেছে হ্রদের পানির উচ্চতা Logo যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত Logo বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ ইনের চেষ্টা পণ্ড Logo মানবাধিকার, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তরে তিন বিল সংসদে পাস Logo কাফরুলে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার নারী কারাগারে Logo বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থী নিহত

‘এমন চরিত্রে আগে অভিনয়ের সুযোগ হয়নি’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৬:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ২২৯ বার পঠিত

‘মেট্রো ইন দিনো’তে তার চরিত্রটি প্রসঙ্গে সারা বলেন, ‘আমার লুক থেকে শুরু করে সবকিছু বাসু দার ভাবনায় তৈরি। চরিত্রটি গ্ল্যামারাস নয়, বরং অনেক বেশি বাস্তবিক এবং সহজ-সরল। এ রকম শহুরে মেয়ের চরিত্রে আগে অভিনয়ের সুযোগ হয়নি।’ অনুরাগ বসুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা বলেন, ‘লাইফ ইন অ্যা মেট্রো দেখে ওনার ছবির প্রেমে পড়েছিলাম। এখন আমি নিজেই মেট্রোতে অভিনয় করছি- এ যেন স্বপ্নপূরণ। আমি ওনার বড় ভক্ত। সব সময় অনুরাগ বাসু স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছি। এখন বলতে পারি, আমি বাসু স্যারের নায়িকা।’ ছবির গান ও ট্রেলার ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। আদিত্য রায় কাপুরের সঙ্গে সারার রসায়ন প্রশংসা কুড়িয়েছে।

Kiswan

আদিত্যর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা বলেন, ‘দারুণ অভিজ্ঞতা ছিল। উনি মানুষ হিসেবে সহজ-সরল এবং সহঅভিনেতাদের স্বাচ্ছন্দ্য বোধ করাতে জানেন। অভিনেতা হিসেবেও তিনি অত্যন্ত সাবলীল। ওনার সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে।’ সামাজিক মাধ্যমে ট্রোলিং প্রসঙ্গে সারা বলেন, ‘এখন ট্রোলিং সামলাতে শিখে গেছি। জানি, আমি যা-ই করি না কেন, মানুষ মন্তব্য করবেই। তাই এসব আর গায়ে মাখি না। তবে আমার মা এসব পড়ে কষ্ট পান। তখন আমার খুব খারাপ লাগে। খারাপ লাগলেও করার কিছু থাকে না। আমার মনে হয়, আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই।’

২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ছবিটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। সেই ছবির সিকুয়েল ‘মেট্রো ইন দিনো’ মুক্তি পাচ্ছে আগামী ৪ জুলাই। ছবিটিতে সারা ও আদিত্য ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্তা, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেন শর্মা, আলী ফজল ও ফাতিমা সানা শেখ।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

‘এমন চরিত্রে আগে অভিনয়ের সুযোগ হয়নি’

প্রকাশিত ০৬:১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫