ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা

গান গাইলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:২০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৯১ বার পঠিত

গান গাইলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি এবার গান গেয়ে ভক্তদের চমকে দিলেন। অভিনয়ে সুনাম কুড়ানো এ তারকা গানের প্রতিও ভালোবাসা প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

সম্প্রতি নিজের ফেসবুক রিলসে একটি ভিডিও শেয়ার করেছেন মাহি, যেখানে দেখা গেছে—হাতে মোবাইল ফোন ধরে, মাইক্রোফোনের সামনে বসে গান গাইছেন তিনি। গানটি ছিলো জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবের কণ্ঠে বিখ্যাত “তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো…”।

ভিডিওটির ক্যাপশনে মাহি লেখেন, “সবাই সব পারে না। এই যেমন আমি গান গাইতে পারি না, কিন্তু তবুও একটু সাহস করে গুনগুন করলাম; চাঁদরাত বলে কথা।”

মাহির এই গুনগুনানো মুহূর্তটি ছিল সম্প্রতি অতিবাহিত ঈদের চাঁদরাতে ধারণ করা।

ভিডিও প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তরা মাহির এই আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দেন।

বর্তমানে মাহিয়া মাহি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। সেখানে নিজের ব্যক্তিগত সময় উপভোগ করছেন, ঘুরে দেখছেন নিউইয়র্কের নানা দর্শনীয় স্থান।

উল্লেখ্য, ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মাহিয়া মাহির। পরবর্তীতে ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘ওয়ানওয়ে’ সহ একাধিক হিট সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি। শুধু অভিনয়েই নয়, আওয়ামী লীগের রাজনীতিতেও কিছু সময় সক্রিয় ছিলেন এ নায়িকা।

জনপ্রিয়

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

গান গাইলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস

প্রকাশিত ১২:২০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫