ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের মাস্টারক্লাস Logo কসপেটের নতুন দুটি স্মার্টওয়াচ আনল মোশন ভিউ Logo ইবিতে নবীন বরণে টানা ৮ ঘণ্টা ডিউটি! তবুও সম্মানী বঞ্চিত বিএনসিসি ও রোভার স্কাউট Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ

নাইজেরিয়ায় ফজরের নামাজে ডাকাত দলের হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেছেন, মঙ্গলবারের ঘটনার পর আরও হামলা রোধে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
জনপ্রিয়

ডিজিটাল সাংবাদিকতা ও দায়িত্বশীল কনটেন্ট তৈরিতে এনএসইউতে টিকটকের মাস্টারক্লাস

নাইজেরিয়ায় ফজরের নামাজে ডাকাত দলের হামলা, নিহত ২৭

প্রকাশিত ১২:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫