ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

যবিপ্রবির তিন অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৭৩ বার পঠিত

নবীন শিক্ষার্থীদের সফল মানুষ হওয়ার আহ্বান জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন, ‘জীবনে সাফল্য অর্জনের জন্য অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই। অধ্যাবসায় করলে সাফল্য আসবেই। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং লক্ষ্যভেদী প্রচেষ্ঠা মানুষকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।’

আজ রোববার ২৪ আগস্ট যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এসব কথা বলেন। ওরিয়েন্টেশনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরে নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ নেওয়া হয়। প্রথমদিনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ওরিয়েন্টেশন দুইটি পর্বে অনুষ্ঠিত হয় । ২৫ আগস্ট আরও চারটি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, যবিপ্রবি একটি রাজনীতি ও র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের যেকোনো ধরনের হয়রানির ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে। যবিপ্রবি বর্তমানে টাইমস হায়ার র‌্যাংকিং এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে আছে, এ অবস্থান ধরে রাখতে এবং এখান থেকে বিশ্ব দরবারে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থীদের পারষ্পারিক সহযোগিতা কামনা করছি। তোমাদের অনেক বড় স্বপ্ন দেখতে হবে। দেশ ও জাতি তোমাদের নিয়ে যে স্বপ্ন দেখে তা পূরণের জন্য তোমাদের পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ও দক্ষতা অর্জন তোমাদের সফলতা অর্জনে সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও দপ্তরপ্রধানবৃন্দ যবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে বক্তব্য দেন। নবীন অনেক শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে তাদের চাওয়া-পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং একটি মসৃণ ‘ক্যাম্পাস লাইফ’ প্রাপ্তির জন্য শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও যবিপ্রবির ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রভোস্ট ড. মজনুজ্জামান, ড. নাজনীন নাহার, ড. মো. আব্দুর রউফ সরকার, ড. মোসা. আফরোজা খাতুন, যবিপ্রবির প্রক্টর ড. মো. ওমর ফারুখ, দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সমিতি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. সাব্বির হোসেন ও মো. শাহানুর রহমান।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

যবিপ্রবির তিন অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত ১১:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫