ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্বামীর গোপনাঙ্গ কাটার মামলায় স্ত্রীর ৭ বছরের সাজা Logo ইংলিশ কাউন্টিতে বাংলাদেশের খালেদের আগুন ঝরানো বোলিং Logo রেনশর সেঞ্চুরি পর এলিসের পাঁচ উইকেট- জিম্বাবুয়েকে হারালো অস্ট্রেলিয়া Logo বাঁচামরার ম্যাচে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান Logo খালেদের বোলিং তোপে উড়ে গেল ল্যাঙ্কাশায়ার Logo নাট-বোল্ট-স্ক্রুর অবৈধ আমদানিতে চাপে দেশীয় শিল্প, রাজস্ব হারাচ্ছে সরকার Logo উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের Logo অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ Logo ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউজ চালু করলো অ্যাভেরি ডেনিসন Logo টেকনাফে সাগরপথে পাচারকালে ১৫ জন উদ্ধার

যবিপ্রবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে অসঙ্গতির তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৬ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে গড়মিল ও অসঙ্গতির তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে কেউ তথ্য দিলে তার নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাঃ আমিনুল হক স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গনবিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির কোন বিভাগের প্রকাশিত ফলাফলে গড়মিল/অসংগতি সংক্রান্ত যে কোন তথ্যের বিষয়ে রিপোর্ট প্রদানের জন্য গঠিত তথ্য অনুসন্ধান কমিটির সদস্য সচিব (পরীক্ষা নিয়ন্ত্রক, যবিপ্রবি) বরাবর আগামী ১৭ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে তথ্য প্রদানকারীর সঠিক নাম পরিচয় ও প্রমাণাদিসহ প্রেরণ করতে হবে। তথ্য প্রদানকারী ব্যক্তির নাম পরিচয় কোডিং-ডিকোডিং এর মাধ্যমে গোপন রাখা হবে। তবে প্রদানকৃত তথ্য অসত্য প্রমানিত হলে তথ্য প্রদানকারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে প্রকাশিত ফলাফলে অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে এবং এর সত্যতাও মিলেছে। একাডেমিক ফলাফলে এমন অসঙ্গতি শিক্ষার্থীদের ক্যারিয়ারের জন্য হুমকিস্বরূপ। আমরা এগুলো তদারকি করছি। কেউ তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। আশাকরি শিক্ষার্থীরা এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে।

জনপ্রিয়

স্বামীর গোপনাঙ্গ কাটার মামলায় স্ত্রীর ৭ বছরের সাজা

যবিপ্রবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে অসঙ্গতির তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি

প্রকাশিত ১১:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫