ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

আর্থিকভাবে অসচ্ছল ৩ শিক্ষার্থীর পাশে সাজেদুর রহমান সোহান

গোপালগঞ্জের হাজী লাল মিয়া সিটি কলেজে উচ্চ উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েও আর্থিক অস্বচ্ছলতার কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান। ভর্তিতে তিন অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

জানা যায়, আর্থিক সহযোগিতা প্রাপ্ত সবাই হাজী লাল মিয়া সিটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১ জন এবং মানবিক বিভাগের ২ জন শিক্ষার্থী রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমার বাবা নাই। এই সময়ে আমার পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের সোহান ভাই। দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। যাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাদের পাশে যদি এভাবে ভাইয়েরা দাঁড়ায় তাহলে পড়াশোনা চালিয়ে যেতে তাদের বিঘ্ন ঘটবে না বলে মনে করি।

এদিকে শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিকভাবে সহযোগিতা করে সাধারণ শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন তিনি। শিক্ষার্থীরা বলেন, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করে সোহান ভাই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের প্রত্যাশা, ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রয়োজনে সবসময় এভাবে পাশে দাঁড়াবে।

সাজেদুর রহমান সোহান অভিযাত্রা রিপোর্টকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অসহায় মানুষের পাশে ছাত্রলীগ সব সময় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ভাই বোন যারা কষ্ট করে লেখাপড়া করে ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছেন না তাদের ভর্তির জন্য আমরা আর্থিক সহযোগিতা দিয়ে পাশে থাকবো।

তিনি আরো বলেন, গোপালগঞ্জ জেলার যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছেন না তাদের পাশে আছে ছাত্রলীগ পরিবার। তাদের চিন্তার কিছু নেই। আমরা আমাদের যথাসম্ভব দায়িত্ব নিয়ে পাশে থাকবো।

ছাত্রলীগের এই নেতা আরও বলেন, এবার আমরা ৩ জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করেছি। এতে আমাদের সহযোগিতা করেছেন তরুণোদয় সংগঠন এর পরিচালক মোঃ সিনহা বাবু। আরও কারও যদি সহযোগিতার প্রয়োজন হয়ে তাকেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

আর্থিকভাবে অসচ্ছল ৩ শিক্ষার্থীর পাশে সাজেদুর রহমান সোহান

প্রকাশিত ০৯:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫