ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেনেড ধ্বংস করল সিটিটিসি

রাজধানীর ওয়ারী, বিমানবন্দর, রূপনগর ও শাহজাহানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া  কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি গ্রেনেড ধ্বংস করেছে ও যশোরে ২ কেজি বিস্ফোরক জাতীয় পদার্থ নিষ্ক্রিয় করেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ওয়ারী থানার টিপু সুলতান রোডের চামু ডেন্টাল মোড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারের ১১১ রাউন্ড তাজা গুলি, দুইটি লং রেঞ্জ টিয়ার গ্যাস শেল ও ৬ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পূর্ব পাশের বাবুস সালাম মসজিদের পাশের ময়লার স্তূপ থেকে ১৩ রাউন্ড সীসা ও ৪ রাউন্ড রাবার কার্টুজ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম।রূপনগর থানা পুলিশ জানায়, একই দিন মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ঝিলের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না রাইফেলের একটি অংশ উদ্ধার করে রূপনগর থানা। পরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ অস্ত্রাগার সূত্রে জানা যায়, উদ্ধারকৃত চায়না রাইফেলটি মিরপুর মডেল থানার লুট হওয়া রাইফেল।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ২০ অক্টোবর দুপুর ২টা ৪৭ মিনিটের দিকে রাজারবাগ-মালিবাগ ফ্লাইওভারের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ।

ডিএমপির সিটিটিসি ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার আরশি নগর রিসোর্টের পাশে একটি শক্তিশালী পুরোনো আর্জেস গ্রেনেড পাওয়ার সংবাদ পেয়ে স্পেশাল অ্যাকশন গ্রুপের বোম্ব ডিসপোজাল টিম কর্তৃক সেটি সফলতার সাথে ধ্বংস করা হয়। এছাড়া গতকাল সোমবার যশোর জেলার মনিরামপুর থানা কর্তৃক জব্দকৃত প্রায় ২ কেজি উচ্চ মাত্রার বিস্ফোরক জাতীয় পদার্থ আদালতের নির্দেশে যশোর পুলিশ লাইনস মাঠে সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদে নিষ্ক্রিয় করেন।

যেকোনো ধরনের অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

জনপ্রিয়

ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা

পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেনেড ধ্বংস করল সিটিটিসি

প্রকাশিত ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪