ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত Logo রুমমেটকে মারধরের অভিযোগে পাবিপ্রবিতে ছাত্রদল কর্মী বহিষ্কার Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, আহত অন্তত ১৫ Logo সাইবার বুলিং বিতর্কে জাককানইবি সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত ঘোঘণা প্রশাসনের Logo দক্ষ ও আন্তর্জাতিক মানের ‘কোয়ালিটি গ্রাজুয়েট’ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই- বাকৃবি উপাচার্য  Logo গোবিপ্রবি শিক্ষার্থীদের কর্মসংস্থানে ডেনিম্যাক লিমিটেডের সঙ্গে চুক্তি Logo নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত নোবিপ্রবি ক্যাম্পাস Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে সাইবার আতঙ্ক: ফেসবুকে ছড়ানো হচ্ছে কুরুচিপূর্ণ ফটোকার্ড ও ভিডিও!

বাড্ডা থানার হত্যা মামলায় আনিসুল হকের ২ দিনের রিমান্ড

Screenshot

বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।

রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানার অন্তর্গত এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর বহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উক্ত ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ আরও জানায়, হত্যার রহস্য উদঘাটন এবং বাকি আসামিদের তথ্য সংগ্রহে আসামির বিরুদ্ধে রিমান্ড প্রয়োজন। তবে আসামি পক্ষের আইনজীবী জানান কোন সুনির্দিষ্ট তথ্য নেই তার বিরুদ্ধে। এর আগেও কয়েকবার তাকে রিমান্ডে নেয়া হয়েছে। বারবার রিমান্ডে নিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে রাজধানীর মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা, বনানী থানার প্রায় অর্ধ শতাধিক হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মেজর জেনারেল জিয়াউল আহসান, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, ফারজানা রূপা, দিলিপ কুমার আগর ওয়ালা, সাবেক সাংসদ সাদেক খান, শাজাহান খান, ডিবির অতিরিক্ত যুগ্ম কমিশনার মশিউর রহমান, মাজহারুল ইসলাম কে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
এর আগে সোমবার সকালে পুলিশি পাহারায় এসব আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

জনপ্রিয়

জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

বাড্ডা থানার হত্যা মামলায় আনিসুল হকের ২ দিনের রিমান্ড

প্রকাশিত ১২:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪