ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৪:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৮০ বার পঠিত

যুক্তরাজ্য ভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’-এ ১০০১ থেকে ১২০০ এর মধ্যে স্থান করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রকাশিত এ র‌্যাঙ্কিং অনুযায়ী দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম স্থান এবং দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম স্থানে রয়েছে যবিপ্রবি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশন’র ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। তবে সবগুলোর অবস্থান ৮০০-এর পরে।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

প্রকাশিত তালিকা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ড্যাফোডিল ৮০১ থেকে ১০০০ এর মধ্যে দেশে প্রথম স্থানে রয়েছে। একই সীমার মধ্যে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, তৃতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চতুর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে।

১০০১ থেকে ১২০০ এর মধ্যে থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সামীর মধ্যে রয়েছে ৬ষ্ঠ অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৭ম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৮ম ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এর বাইরে ১১তম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২তম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১৩তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এ যবিপ্রবির অবস্থান ছিলো ৮০১ থেকে ১০০০-এর মধ্যে।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি

প্রকাশিত ০৪:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫