ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার বাঁধন Logo দেশে নিরক্ষর প্রায় পৌনে ৪ কোটি মানুষ Logo স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি বলে বিয়ে দিতেন স্বামী Logo তিন বছরের শিশুর মতো দেখতে ১৭ বছরের ইয়াসিন, দুঃখই যেন তার জীবনসঙ্গী Logo ঘটক এখন অতীত, সঙ্গী খোঁজার নতুন ট্রেন্ড ‘পিচ-এ-ফ্রেন্ড’ Logo ‘এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না’, বাঁধনকে হেনস্তায় পরীমনির ক্ষোভ Logo কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত Logo বিগ ব্যাশে নাহিদ রানাকে নিয়ে কাড়াকাড়ি Logo বিকেলে বিএনপি নেতার চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা, রাতে মৃত্যু Logo নামের মিল থাকায় ২০ দিন কারাভোগ, ওসিকে আদালতে হাজিরের নির্দেশ

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মি. পাওন কুমার তুলসিদাস বাদে এবং দ্বিতীয় সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই সফরে তারা বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানান, ভারতীয় ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি ভারতে ফেরার পথে বেনাপোল বন্দর পরিদর্শন করেন এবং নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন। পরবর্তীতে তারা বেনাপোল ইমিগ্রেশন হয়ে পেট্রাপোল ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দেন।

জনপ্রিয়

ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার বাঁধন

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

প্রকাশিত ০৩:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫