ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড় Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি

মালাইকা আমার চেয়েও বেশি এগিয়ে যাক জীবনে : মেহজাবীন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৯:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ৯২ বার পঠিত

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথে হেঁটে নাটকে অভিষেক হয়েছে তার ছোট বোন মালাইকা চৌধুরীর। প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। 

বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজাঙ্গনে পথচলা মালাইকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনে দেখা যায় তাকে। এরপর চলতি মাসেই পা রাখলেন নাটকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়, আপনার বোনের সঙ্গে আপনার ৫টি মিল বলেন? জবাবে নবাগত এই অভিনেত্রী মুচকি হেসে বলেন, ‘এটা তো আপনারাই ভালো বলতে পারেন।’

নাটকে অভিষেক হলো মেহজাবীনের বোন মালাইকার

মালাইকার লাজুক এই উত্তর বেশ উপভোগ করেছেন বড় বোন মেহজাবীন। ভিডিও ক্লিপটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার দিয়ে লিখেছেন, ‘হাহাহা, এটা কিউট। কিন্তু আমি চাই, আমার বোন আমার চেয়েও আরও অনেক গুন বেশি এগিয়ে যাক জীবনে।’

মেহজাবীনের সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, দুজনের চেহারাও নাকি দেখতে হুবহু মিল। কারো মন্তব্য, মেহজাবীনের মতোই জনপ্রিয় হয়ে উঠবেন মালাইকা।

এদিকে প্রথমবারের মতো নাটকে কাজ করে উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করতে খুব ভালো লাগছে। বোনের গল্প এবং রাজ ভাইয়ার পরিচালনায় কাজ করতে পেরে আমি আনন্দিত। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহায়তা করছেন। দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় আছি।’

অন্যদিকে মালাইকাকে নিয়ে কাজ করার প্রসঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘শুধু মেহজাবীনের বোন হওয়ার কারণে তাকে সুযোগ দিইনি। মেহজাবীনের গল্পে এমন একটি চরিত্রের প্রয়োজন ছিল, যেখানে নতুন কাউকে মানাবে। সেই বিবেচনায় মালাইকার কথাই প্রথমে মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা রয়েছে, আর শুটিংয়ে সে দারুণ মনোযোগী। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে পারবে।’

জনপ্রিয়

পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

মালাইকা আমার চেয়েও বেশি এগিয়ে যাক জীবনে : মেহজাবীন

প্রকাশিত ০৯:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪