ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গৃহকর্মীদের সঙ্গে কাটানো একটি দিন Logo ক্যান্সার রোগীর ছবি দেখে আয়ু বলবে এআই, দাবি গবেষণায় Logo অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে Logo খাদ্য ব্যবসা: নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক হচ্ছে, বাদ যাবে না পিঠা, পুরির দোকানও Logo লোকসাহিত্য ও শাক্ত পদাবলীতে বাংলার দুর্গোৎসব Logo শিশু অধিকার নিয়ে এখন অনেক কিছু জানি Logo বিমানবন্দরের ভিডিও ‘ভাইরাল’, রাজশাহী বিভাগীয় কমিশনারকে ওএসডি Logo ইয়োকোহামায় চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর ‘ডট’: রং ও রেখায় শিকড়ের সন্ধান Logo কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান Logo তার চুরি যুক্তরাজ্যেও, যে গ্রামে দুই দিন বন্ধ ফোন-ইন্টারনেট

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

পদত্যাগ করলেন পাইলট

বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ খালেদ মাসুদ পাইলট এবার নতুন দায়িত্বে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) থেকে পদত্যাগ করেছেন তিনি।

রবিবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোয়াব বিষয়টি নিশ্চিত করেছে।

কোয়াবের পাঠানো বিজ্ঞপ্তিতে পাইলট বলেন, “কোয়াবের একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারাটা আমার জন্য সম্মানের ও গর্বের বিষয়। বিগত সময়ে কিছু ভালো মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং ক্রিকেট-ভ্রাতৃত্বের কল্যাণে অবদান রাখতে পেরেছি। আমি সবসময় এই অভিজ্ঞতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।”

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার পর স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখতে কোয়াব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। পাইলট আরও বলেন, “আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায়, উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য কোয়াব থেকে আমার পদত্যাগ করাটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি।”

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, খালেদ মাসুদের পদত্যাগপত্র আজ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।

সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসন ও সংগঠন পরিচালনায় যুক্ত ছিলেন। এবার বিসিবির পরিচালক হিসেবে তিনি নতুন অধ্যায়ে প্রবেশ করলেন।

জনপ্রিয়

গৃহকর্মীদের সঙ্গে কাটানো একটি দিন

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

প্রকাশিত ০৮:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫