ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত কুরআন বিতরণ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৭০০ এর অধিক পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে  এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি  সা’দ কবির বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আজকের আমাদের এই কর্মসূচি ফ্রি কোরআন বিতরণ মূলত এটি আমাদের নিয়মিত কর্মসূচি। আমরা এরকম প্রকাশ্যে প্রায় ১৭ বছর করতে পারিনি। এখন সুযোগ পেয়ে এটাকে উন্মুক্ত আকারে নিয়েছি। আমরা নিয়মিত এই কর্মসূচি পালন করি, আর আজকের এই কর্মসূচি পালনে দুইটি বিষয়কে সামনে রেখেছি। একটি হলো শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা, আর অন্যটি হলো আমাদের একটি প্রতিবাদ।

তিনি বলেন, নোয়াখালীতে একটি মসজিদের মধ্যে ‘দারুস সালাম কোরআন প্রোগ্রাম’ চলছিল। সেই জায়গায় বিএনপি এবং ছাত্রদলের কিছু সন্ত্রাসী সেখানে হামলা করে এবং সেটিকে ভণ্ডুল করে দেয়। আমরা তার প্রতিবাদস্বরূপ আজকে ভালো কাজের মাধ্যমে সেই প্রতিবাদটি প্রদর্শন করতে চাচ্ছি।

তিনি আরও বলেন, আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তরুণ সমাজের মূল্যবোধের জায়গাটাকে আরও বলিষ্ঠ করা। যেন কোরআনের আলো সমাজে ছড়িয়ে যায়। আমরা চাই তরুণ সমাজ কোরআন পড়ুক, এবং কোরআন পড়ার মাধ্যমে নিজেদের জীবন গড়ুক, সমাজ গড়ুক, দেশ গড়ুক। একটি মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে যেন আমরা ভূমিকা রাখতে পারি এটাই আমাদের চাওয়া।

এই কর্মসূচি সম্পর্কে  পপুলেশন সায়েন্স বিভাগের  ১ম বর্ষের শিক্ষার্থী সায়মা সুলতানা সামি বলেন, আজকের এই কোরআন বিতরণের আয়োজন যারা করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। কারণ, কোরআন শরীফ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকেরই উচিত প্রতিদিন এটি পড়া। আমরা চাই, প্রতিবছর এরকম আয়োজন করা হোক। আমরা এটার জন্য খুবই খুশি।

একই বিভাগের আর একজন শিক্ষার্থী শরাজিউর রহমান রাজীব বলেন, ছাত্রশিবির একটি ভালো আয়োজন করেছে। তারা প্রতিটি ক্যাম্পাসে কোরআন বিতরণ করছে। এতে আমরা সকলে অনুপ্রাণিত। সবাই দীনের প্রতি আরও বেশি উৎসাহী হবে।

উল্লেখ্য, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সকল সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত কুরআন বিতরণ

প্রকাশিত ১০:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫