ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মৃত্যু Logo জমি নিয়ে বিরোধের জেরে দোকানে ঢুকে গুলি, অস্ত্রসহ ধরে ফেললো স্থানীয়রা Logo যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত Logo টিকটক ভিডিও নিয়ে বিরোধ, চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম Logo নির্বাচন কবে ঠিক নেই, অথচ পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে মাদারীপুর Logo খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, একদিনে আক্রান্ত ৩৩৪ Logo আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা Logo বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার শুরু ২৯ অক্টোবর Logo জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত পোস্ট, চবি শিক্ষক বরখাস্ত
জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলার ঘটনায় কনকসাস’র নিন্দা

সংবাদ সংগ্রহের সময় বাঙলা কলেজ ছাত্রদল কর্তৃক সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) ।

বুধবার (২২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে কনকসাস’র সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির ঘটনাস্থলে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু মিয়ার হামলায় গুরুতর আহত হয় তিনি। বর্তমানে তিনি রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

উদ্বেগ প্রকাশ করে কনকসাসের নেতৃবৃন্দ বলেন, কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা মুক্ত গণমাধ্যম চর্চার জন্য হুমকি। এ ধরনের ঘটনা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। বারবার দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

এছাড়া সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। আমরা এই হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শান্তির জোর দাবি জানাচ্ছি।

জনপ্রিয়

মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি

জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলার ঘটনায় কনকসাস’র নিন্দা

প্রকাশিত ০৮:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫