ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৯ মাস পর বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৪৫ বার পঠিত

১৯ মাস পর বাংলাদেশের ওয়ানডে সিরিজে জয়

দীর্ঘ ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে উড়িয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। তাদের ব্যাটে ভর করেই বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। প্রায় এক দশক পর মিরপুরে দেখা মেলে দেড়শ রানের ওপেনিং জুটির। ১৭৬ রানের এই পার্টনারশিপ গড়েন সৌম্য ও সাইফ।

সাইফ ৭২ বলে ৮০ রান করে আউট হলেও, সৌম্য সরকার সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৮৬ বলে ৯১ রানে বিদায় নেন। শেষদিকে নুরুল হাসান সোহান (৮ বলে ১৬) ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১৭ বলে ১৭) দ্রুত রান তুলে দলকে ২৯৬ রানে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন সর্বোচ্চ ৪ উইকেট নেন।

২৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটাররা। নাসুম আহমেদ প্রথম ধাক্কা দেন আথানাজে, ব্রেন্ডন কিং ও আগুস্তেকে ফেরিয়ে। এরপর তানভীর ইসলাম ও রিশাদ হোসেন মিলে পুরো উইন্ডিজ ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

রিশাদ নেন ৩ উইকেট, নাসুমও সমান ৩টি করে উইকেট শিকার করেন। মিরাজ ও তানভীর নেন ২টি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায়, ফলে ১৭৯ রানের বড় জয় পায় বাংলাদেশ।এই জয়ে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথমবারের মতো আবারও সিরিজ জয়ের আনন্দে ভাসল টাইগাররা।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

১৯ মাস পর বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়

প্রকাশিত ১০:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫