ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি Logo কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ Logo খুলনায় শিক্ষার্থীদের নিয়ে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ বুটক্যাম্প অনুষ্ঠিত Logo স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক Logo অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর Logo কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo এখন টিভির চার সাংবাদিককে নিয়ে রাতে সিদ্ধান্ত Logo বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের Logo দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘তুফান’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ১০৫ বার পঠিত

এবার পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‌‘তুফান’। ইতোমধ্যে শুরু হয়েছে উর্দু ভাষায় ডাবিং। বিষয়টি নিশ্চিত করেছে ‘তুফান’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। 

এর আগে ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এবার পাকিস্তানেও আগামী ১ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। এ বিষয়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’

জানা গেছে, এরই মধ্যে সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরস থেকে ছাড়পত্র পেয়েছে। দেশটিতে এটি আমদানি করছে এভারেডি পিকচার্স। ঈদুল আজহায় মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটি ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে, যা এখন পর্যন্ত ঢালিউডে সর্বোচ্চ ব্যবসার রেকর্ড। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ ৪২ কোটি টাকার ব্যবসা করেছিল, এবার তুফান সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

সিনেমাটিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেনÑ চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইতেও উন্মুক্ত হয়েছে।

জনপ্রিয়

‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী

পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘তুফান’

প্রকাশিত ১২:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪