ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

যবিপ্রবিতে মেহেরপুর জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৬৬ বার পঠিত

পিলো পাসিং, হাঁড়ি ভাঙা, গোলপোস্টে বল ফেলা ও লটারি সহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিফতাহুল ইসলাম শাওন এবং সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. রাজন আহমেদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

যবিপ্রবি মেহেরপুর জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিফতাহুল ইসলাম শাওন এবং সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. রাজন আহমেদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি লিমন, ফিরোজ হোসাইন, মিথুন বিশ্বাস ও আরিফুল ইসলাম ,সহ-সাধারণ সম্পাদক মো. কাবীর ও আনিকা তাবাসসুম আঁখি, সাংগঠনিক সম্পাদক মো. মাহিম পারভেজ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসিফ, বিপ্লব, সাইদ ও আব্দুল্লাহ ,প্রচার সম্পাদক রাজিন সালেহ, তামিম ও সুমাইয়া আফরোজ , সাংস্কৃতিক সম্পাদক সোহাগ, উম্মে হানিফা, ফিমা, আকিদুল ও ইসরাত জাহান এবং সদস্য হিসেবে রয়েছেন ফয়সাল মাহমুদ, ইমরান নাজির, আসানুর রহমান, জুবাইয়া ইয়াসমিন, মিথি ও হাবিবা।

নতুন কমিটির সভাপতি মিফতাহুল ইসলাম শাওন তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়র ভাইদের, যারা আমাকে এই দায়িত্বের উপযুক্ত মনে করেছেন। আমি বিশ্বাস করি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের মেহেরপুরের শিক্ষার্থীদের নিয়ে আরও এগিয়ে যেতে পারবো। শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, এর বাইরে সব ক্ষেত্রেই আমাদের যাস্টিয়ানদের সক্রিয় উপস্থিতি থাকবে।”

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

যবিপ্রবিতে মেহেরপুর জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত ১০:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫