ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্কুলে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা Logo স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে Logo দুপুর ১২টার আগে ৩ কাজে মিলবে উদ্যম সারাদিনে Logo আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সমাজে ‘দৃষ্টান্ত স্থাপন করা’ তিন ব্যক্তির Logo খালুকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা সনদে চাকরি, সিরাজগঞ্জে শিক্ষক বরখাস্ত Logo সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্ব Logo এতগুলো বোয়িং কেনা হচ্ছে, এখন মার্কিন সহায়তা বাড়া উচিত: অর্থমন্ত্রী Logo আমানত ফেরত চেয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে পদ্মা ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Logo শিল্পকলায় সন্ধ্যায় দেখা যাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘রক্তকরবী’

জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামী সিজিএসের অনুষ্ঠানে

সিজিএসের অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলার মদদদাতা বহিস্কৃত জাবি অধ্যাপক।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এবার এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামী এবং জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মদদ দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত অধ্যাপক বশির আহমেদ আজ রাজধানীতে ‘সেন্টার ফর গভারনেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাই অভ্যূত্থানের হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত সমাজবিজ্ঞান অনুষদের তৎকালীন ডিন বশির আহমেদ। তিনি জাবির আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের’ সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের জুলাই অভ্যূত্থানে ১৫ জুলাই উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ‘ক্রীড়নকের’ ভূমিকা পালনকারী এই অধ্যাপকের অভিযুক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে। এছাড়া বর্তমান প্রশাসন কর্তৃক অধিকতর তদন্ত কমিটির (স্ট্রাকচারাল কমিটি) কাজ চলমান রয়েছে।

এদিকে ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার আসামি অধ্যাপক বশির। চলমান বিচারপ্রক্রিয়ার মধ্যেই তার সিজিএসের অনুষ্ঠানে উপস্থিতি শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের মধ্যে নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বায়োটেকনোলোজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, গণঅভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের উপরে হামলায় মদদ দিয়েছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে হামলায় অংশ নিয়েছিল তাদের এমন অবাধ বিচরণ আমাদের বিচলিত করে। একাধিক মামলার আসামী হওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর কোন পদক্ষেপ আমরা দেখিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এখনও তাদের অর্ধেক বেতন ভোগ করাচ্ছেন বসিয়ে রেখে। আমরা চাই, দ্রুত তাদের বিচারের আওতায় আনা হোক,
শাস্তি নিশ্চিত করা হোক।

জুলাই অভ্যূত্থানে গুরুতরভাবে আহত জাবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী বলেন, বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কৃত, শিক্ষক শিক্ষার্থীদের উপর নৃশংস আক্রমণের মদদদাতা এবং লেলিয়ে দেয়া পুলিশের গুলিতে মারাত্নক আহত ও চোখদৃষ্টিহীন হওয়ার পরও শিক্ষক ও সহকর্মী হিসেবে বশির আহমদ ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের কাছে অন্যায়ে প্রতিবাদকারীদের জামাতী বলে প্রচার করেছিলের। তার এধরনের প্রচারনার মধ্য দিয়ে তিনি ‘জামাতীদের’ গুলি করা জায়েজ হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করেন। এছাড়া তার বিরুদ্ধে মামলা থাকলেও এ ধরনের আয়োজনে একজন আসামী ও জুলাই বিপ্লব বিরোধীকে অংশগ্রহণের সুযোগ দেয়ায় আয়োজকদের প্রতি নিন্দা ও ঘৃণা প্রদর্শন করছি।

বহিস্কৃত অধ্যাপক বশির আহমেদের অনুষ্ঠানে উপস্থিতির ব্যাপারে জানতে সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এর সভাপতি জিল্লুর রহমান কে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গত শুক্রবার (২১ নভেম্বর) সিজিএসের সভাপতি জিল্লুর রহমান এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, চতুর্থবারের মতো আয়োজিত এ সম্মেলনে ৮৫টি দেশের ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি (চিন্তাবিদ, রাজনীতিক, কূটনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব) ও এক হাজারের বেশি অংশ গ্রহণকারী যোগ দিবেন। এবারের প্রতিপাদ্য হচ্ছে – ‘প্রতিদ্বন্দ্বিতা, ভাঙন ও পুনর্গঠন: পরিবর্তনশীল বিশ্বে ক্ষমতা ও বিশৃঙ্খলতার মধ্যে পথনির্দেশ’। ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।

জনপ্রিয়

স্কুলে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা

জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামী সিজিএসের অনুষ্ঠানে

প্রকাশিত ১১:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫