ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তরুণদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে যেসব অভ্যাসে Logo এনভিডিয়া থেকে স্নায়ুযুদ্ধ: প্রেমের ফাঁদ পেতে যেভাবে তথ্য হাতিয়ে নেয় গুপ্তচররা Logo ভোলার বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষ, ৩ লাখ খরচে ৮ লাখ লাভের আশা Logo টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন Logo ‘সাহিত্যকে সমৃদ্ধ করতে ও পাঠক সৃষ্টিতে হুমায়ূন আহমেদের ভূমিকা অনন্য’ Logo ‘ভারতের বিপক্ষে ফাইনাল’ খেলতে চায় পাকিস্তান Logo হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তান গোলরক্ষক Logo দেশে এসে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: রিজভী Logo প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে কুবি ছাত্রদলের হল-অনুষদ কমিটি Logo নোবেলজয়ীদের আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’

সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন।

সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় তাদের লাঠিপেটাও করা হয়।

সরেজমিনে দেখা যায়, পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশকিছু শিক্ষার্থী। তাদেরকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

সচিবালয়ে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে বিক্ষোভ থেকে মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

তরুণদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে যেসব অভ্যাসে

সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

প্রকাশিত ০৪:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪