ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে

যবিপ্রবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৯৯ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় দোকানদার ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যবিপ্রবি প্রশাসন। এতে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এ তথ্য জানান।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডীনস কমিটির আহবায়ক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ কোরবান আলী, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.শিরিন নিগার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও প্রক্টর। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবটতলা বাজারের দোকানদার কর্তৃক এক নারী শিক্ষার্থী ইভটিজিংয়ের ঘটনায় প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের আক্রমণের শিকার হন শিক্ষার্থীরা। এরপর উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরবর্তীতে রাত ৯ টার পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন

যবিপ্রবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত ১১:১১:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫