ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

যবিপ্রবির খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার পঠিত

পিলো পাসিং, গোলপোস্টে বল ফেলা, রাফেল ড্র এবং পিকনিকসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমালা ও নবীন বরণ অনুষ্ঠান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল চারটায় যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের টব দিয়ে বরণ করে নেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম , কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ মো:গালিব, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন ,পিইএসএস বিভাগের প্রভাষক আরমান গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, বিজ্ঞান ও দর্শন চর্চার এক উন্মুক্ত মাধ্যম। আজকে যারা নবীন তারাই আগামীতে শিক্ষা ও জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতিকে সঠিক পথে নেতৃত্ব দেবে। বিশ্ববিদ্যালয় তোমাদের উচ্চ শিক্ষার পথকে সহজ করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। আমরা চাই, তোমাদের খুলনার নবীনদের থেকে যেন একজন গোল্ড মেডেলিস্ট বের হয়।

শিক্ষা ও গবেষণার মাধ্যমে তোমরা নিজের নামের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নাম ও উজ্জ্বল করো এমনটাই প্রত্যাশা করি।তোমাদের নিজেদের মধ্যে সম্পর্কটা আরো মজবুত করা প্রয়োজন।যারা নতুন দায়িত্ব পেয়েছো তারা নবীনদের নিয়মিত খোঁজখবর রাখবে, পড়াশুনা, নিরাপত্তা ও আর্থিক বিষয় যতটুকু পারো সহযোগিতা করবে। তোমাদের পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার সম্পর্ক যেন বিশ্ববিদ্যালয়ে নজির স্থাপন করে।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

যবিপ্রবির খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত ১১:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫