ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব Logo ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ Logo ৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই বাকৃবির মেহেদীর, তদন্তে ভুলের অভিযোগ Logo মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজির ও ভূমি দখলের অভিযোগ আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে Logo সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব Logo সেন্ট মার্টিনে সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা Logo ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন : নিলোফার চৌধুরী Logo সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন : স্পিকার Logo অস্ট্রেলিয়াকে ৯৯ রানে গুটিয়ে জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা Logo বিইউবিটিতে আলোক হেলথকেয়ারের বিনামূল্যে চিকিৎসা সেবা

ওসমান হাদীকে জঙ্গি বললেন যবিপ্রবির ছাত্রলীগ নেতা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৭০৩ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীকে জঙ্গি বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা।

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকেলে সোহেল রানা তার নিজ ফেসবুক প্রোফাইলে এমন মন্তব্য পোস্ট করেন।

পোস্টে তিনি লেখেন, “জঙ্গী হাদিকে রিক্সা করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া ছেলেটির কথা শোনেন। সাদিক কায়েমের স্ট্যাটাস পড়েন, গোপালগঞ্জে যাওয়া ভাড়াটিয়া খু*নির আগের বক্তব্য দেখেন। এই কঠিন সমীকরণ মেলানোর জন্য ব্রেইনের দরকার।”

উল্লেখ্য, গতকাল ওসমান হাদী রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোড দিয়ে ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন। চলন্ত রিকশাটি ডিআর টাওয়ারের সামনে গেলে এর পাশ ঘেঁষে একটি মোটরসাইকেল আসে। সেই চলন্ত মোটরসাইকেল থেকেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওসমান হাদীকে সংকটাপন্ন অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

জনপ্রিয়

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

ওসমান হাদীকে জঙ্গি বললেন যবিপ্রবির ছাত্রলীগ নেতা

প্রকাশিত ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫