ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

যবিপ্রবির কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৯:৪৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৯৫ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ‘ক্রেস্ট’ প্রদান করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন খাদ্য প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলফাজ হোসেন আরবি।

অ্যাসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ জাফিরুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম, ভেটেরিনারি মেডিসিন অনুষদের প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রভাষক ডা. শরিফুজ্জামান।

অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত জ্ঞান, নৈতিকতা ও অভিজ্ঞতা বাস্তব জীবনে যথাযথভাবে প্রয়োগ করলেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব। জীবনের প্রতিটি ধাপে সততা, নিষ্ঠা ও পরিশ্রমকে মূল পুঁজি হিসেবে ধারণ করার আহ্বান জানান অতিথিরা। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের নিজেদের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

যবিপ্রবির কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত ০৯:৪৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫