ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

হাবিপ্রবির ক্যান্সার আক্রান্ত লাবণ্যের জন্য ফান্ড রেইজিং ডিবেট টুর্নামেন্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Food Engineering বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ‘মেহেরিন চৌধুরী লাবণ্য’। তিনি Rangpur Govt. Girls’ High School (২০২১ ব্যাচ) এবং Rangpur Govt. College (২০২৩ ব্যাচ)-এর প্রাক্তন ছাত্রী।

এই মেধাবী শিক্ষার্থী সম্প্রতি Blood Cancer (T-Cell Acute Lymphoblastic Leukemia)-এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে কেমোথেরাপি গ্রহণ করছেন।

চিকিৎসকদের মতে, পরবর্তী ধাপে তার Bone Marrow Transplant প্রয়োজন হতে পারে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময়-সংবেদনশীল একটি চিকিৎসা।

লাবণ্যের চিকিৎসার আনুমানিক খরচ ৫০-৬০ লক্ষ টাকা। তার বাবা আর বেঁচে নেই। পরিবার ইতোমধ্যে তাদের সর্বস্ব ব্যয় করে চিকিৎসা শুরু করেছে, কিন্তু এই বিপুল খরচ এককভাবে বহন করা তাদের পক্ষে সম্ভব নয়।

লাবণ্যর চিকিৎসা সহযোগীতার অংশ হিসেবে Debating Society of HSTU ও RGC Debating Club এর যৌথ উদ্যোগে একটি অনলাইন ফান্ডরেইজিং বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। যার ক্রিয়েটিভ পার্টনারশিপ হিসেবে থাকছে TORKARI।
এই প্রতিযোগিতার দুটি পৃথক পর্ব রয়েছে—
🔹 Save Labonno: Beyond Arguments ISC(Inter School-College) Open Debate Competition
🔹 Save Labonno: Beyond Arguments BP Open Debate Competition

এই ফান্ড রেইজিং ডিবেট টুর্নামেন্টের অন্যতম সহযোগী Torkari Creative Services এর প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত জানান, TORKARI-তে আমরা বিশ্বাস করি – সৃজনশীলতার সঙ্গে দায়িত্বও আসে। এই বিশ্বাস থেকেই আমরা স্বেচ্ছায় ও মন থেকে মেহরিন চৌধুরী লাবণ্যর পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, ক্যান্সারের সঙ্গে লাবণ্যর লড়াইটা সাহস, অনিশ্চয়তা আর আশার এক কঠিন পথ। এই যাত্রার অংশ হওয়া আমাদের কাছে শুধু পেশাগত কাজ নয় এখানে আমাদের দক্ষতার সঙ্গে যুক্ত হয়েছে সহানুভূতি, যেখানে ডিজাইন ও কৌশল হয়ে উঠেছে লাবণ্যর পাশে থাকার মাধ্যম। Beyond Arguments Open Fundraiser-এ ক্রিয়েটিভ পার্টনার ও টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগটি আরও দৃঢ় হোক, সে জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী সবটুকু দিচ্ছি।

তিনি আরো বলেন, এটা আমাদের কাছে শুধু কাজ নয় এটা লাবণ্যর পাশে থাকার এক নীরব অঙ্গীকার, আর প্রয়োজনের সময়ে মানবতার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। এই মানবিক উদ্যোগে আমরা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

হাবিপ্রবির ক্যান্সার আক্রান্ত লাবণ্যের জন্য ফান্ড রেইজিং ডিবেট টুর্নামেন্ট

প্রকাশিত ১১:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬