ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত

সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিশাল গণজমায়েতের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে সেখানে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে, যেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫”-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক পরামর্শ সভা করে এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয় বলে সূত্রে জানা গেছে।

এছাড়া গত ৭ ও ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের লাগাতার অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করার আশ্বাস দেওয়া হয়। তবে জানুয়ারির মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে এখনো অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে গত ১৪ ও ১৫ জানুয়ারি রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার বলেন, “শিক্ষার্থীদের অভিভাবকহীন ও মানহীন শিক্ষাজীবনের অবসান ঘটানোর জন্যই এই আন্দোলন। আমাদের এক দফা দাবি হলো—অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।”

তিনি আরও জানান, ঘোষিত কর্মসূচির কারণে রাজধানীবাসীর সাময়িক ভোগান্তির জন্য শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করেছেন এবং দাবি পূরণ হলে দ্রুত শিক্ষার্থীরা আবার পড়ার টেবিলে ফিরে যাবেন।

জনপ্রিয়

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত

প্রকাশিত ০৯:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬