ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল Logo বর্ষায় কেমন হবে বিয়ের সাজ? Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার Logo কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি

গ্রিনল্যান্ড দখলে বলপ্রয়োগ করবো না, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মিত্র ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বলপ্রয়োগ করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে এই তথ্য জানিয়েছেন তিনি। তবে জোর দিয়ে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ যুক্তরাষ্ট্রের হাতে থাকা প্রয়োজন।

বিশ্বনেতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‌‌‘‘আমি যদি অতিরিক্ত শক্তি ও বলপ্রয়োগের সিদ্ধান্ত না গ্রহণ করি; যেখানে আমরা সত্যি বলতে অপ্রতিরোধ্য হব, তাহলে সম্ভবত আমরা কিছুই পাব না। কিন্তু আমি সেটা করব না। ঠিক আছে।’’

তিনি বলেন, এখন সবাই বলছে, ওহ, ভালো। এটিই সম্ভবত আমার দেওয়া সবচেয়ে বড় বক্তব্য। কারণ মানুষ ভেবেছিল আমি বলপ্রয়োগ করব। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘‘আমার বলপ্রয়োগ করার দরকার নেই। আমি বলপ্রয়োগ করতে চাই না। আমি বলপ্রয়োগ করব না।’’

তবে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে তার প্রশাসনের প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র তা ‘মনে রাখবে’ বলেও বিশ্বনেতাদের স্মরণ করিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের  সুরক্ষার জন্য আমরা এক টুকরো বরফ চাই, আর তারা সেটা দিতে চায় না।

ট্রাম্প বলেন, ‘‘তাদের সামনে একটি পছন্দ আছে, তারা চাইলে হ্যাঁ বলতে পারে, আর তখন আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকব। অথবা তারা নাও বলতে পারে, আর আমরা তা মনে রাখব।’’

যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি-সংক্রান্ত কর্মকাণ্ডের প্রতিদান হিসেবে গ্রিনল্যান্ড ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র যা চাইছে, তা কেবল গ্রিনল্যান্ড নামের একটি জায়গা; যেটি আমাদের কাছে একসময় তত্ত্বাবধায়ক ভূখণ্ড হিসেবে ছিল। কিন্তু অল্পদিন আগে সম্মান দেখিয়ে আমরা সেটি ডেনমার্কের কাছে ফিরিয়ে দিয়েছি।

সূত্র: এএফপি।

জনপ্রিয়

শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

গ্রিনল্যান্ড দখলে বলপ্রয়োগ করবো না, বললেন ট্রাম্প

প্রকাশিত ০৯:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬