ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষক নিয়োগ বোর্ড ফেলে ফ্যাসিস্টের প্রমোশন বোর্ডে ইবি ইউট্যাব সেক্রেটারি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১০৩৩ বার পঠিত

দলীয় সিদ্ধান্তের দোহাই দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড ফেলে ফ্যাসিস্ট শিক্ষকের প্রমোশন বোর্ডে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে বিভাগের সভাপতি ও বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানের বিরুদ্ধে।

রবিবার (২৫ জানুয়ারি) পূর্ব নির্ধারিত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ড. রশিদুজ্জামানের অসহযোগিতায় নিয়োগ বোর্ড স্থগিত হয়েছে। দলীয় সিদ্ধান্তে রশিদুজ্জামান উপস্থিত না হওয়ায় সকাল ১০টায় প্রশাসন নিয়োগ স্থগিত করার ঘোষণা দেয়।

জানা যায়, রবিবার সকাল ১০ টা থেকে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাবের সিদ্ধান্তে নিয়োগ বোর্ডে উপস্থিত হননি রাশিদুজ্জামান। কিন্তু ফ্যাসিস্টের প্রমোশন বোর্ডে উপস্থিত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আওয়ামী আমলে নিয়োগ পাওয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় ও মো. উজ্জ্বলের পদোন্নতি বোর্ডে উপস্থিত হলেও পূর্ব নির্ধারিত শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ডে উপস্থিত হননি তিনি।

এ বিষয়ে জানার জন্য রশিদুজ্জামানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “তিনি ফ্রেশ নিয়োগের জন্য আসেন নাই, অথচ ডিপার্টমেন্টে শিক্ষক সংকট। তিনি ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগ বোর্ডে না এসে প্রমোশন বোর্ডে এসেছেন। যে প্রমোশন বোর্ড আওয়ামী ঘরানার এবং ফ্যাসিস্টের দোসর তন্ময় সাহা জয় ও মো. উজ্জ্বল হোসেনের জন্য বসানো হয়েছিলো।”

প্রসঙ্গত, চরম শিক্ষক সংকটে ভুগছে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ। মাত্র ৩ জন শিক্ষক দিয়ে চলছে বিভাগটির শিক্ষা কার্যক্রম। এর প্রেক্ষিতে বিভাগটিতে তিন পদে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মাঝে সহকারী অধ্যাপক পদে ২টি ও প্রভাষক পদে ১টি। তবে আজ বেলা ১০ টায় নিয়োগ পরীক্ষার বোর্ড হওয়ার কথা থাকলেও বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও বিভাগীয় সভাপতি অনুপস্থিত থাকায় তা বন্ধ হয়ে যায়। এর আগে গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব আগামী ১২ ফেব্রুয়ারির আগে সকল ধরনের নিয়োগ বন্ধের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এছাড়া গতকাল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রেজিস্ট্রার বরাবর জাতীয় নির্বাচনের আগে সকল নিয়োগ স্থগিতের দাবি জানান। ল নিয়োগ স্থগিতের দাবি জানান|

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

শিক্ষক নিয়োগ বোর্ড ফেলে ফ্যাসিস্টের প্রমোশন বোর্ডে ইবি ইউট্যাব সেক্রেটারি

প্রকাশিত ১০:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬