ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের সংঘর্ষ, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪ Logo গাজা থেকে ফিলিস্তিনিদের বের করার ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের Logo মনে হচ্ছে ৬ মাসে বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে! Logo প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন: আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলার নির্দেশ Logo ছয় মাসেই সব কাজ শেষ হয়ে যায় না: পানিসম্পদমন্ত্রী Logo কুড়িগ্রামে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৪ কারবারি গ্রেফতার Logo জনগণের সঙ্গে বেঈমানী ক‌রে শেখ হা‌সিনা টিকতে পারে‌নি: মামুনুল হক Logo যশোর সীমান্তে বিপুল চোরাচালান পণ্য জব্দ করলো বিজিবি Logo সনাতনীদের জন্য আমার দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী Logo স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেও ফাঁস নিলেন স্বামী

হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় মেয়েকে নিয়ে আসা বাবার মৃত্যু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীর বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে।

২৬ জানুয়ারি (সোমবার) দুপুরে মেয়েকে নিয়ে তিনি হাবিপ্রবিতে আসেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ ঘামতে শুরু করেন। তারপর তাকে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্টের ফার্স্ট এইড টিম তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল এ নিয়ে যায়। সেখানে তার শারিরীক  অবস্থা আরও অবনতি হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এর মাধ্যমে দিনাজপুর মেডিকেল এ নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এর মাধ্যমে তাকে পঞ্চগড় এ নিয়ে যাওয়া হয়। তার সাথে বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির তিনজন সদস্য যান।

মৃত অভিভাবকের নাম আশরাফ আলী (৬১)। তার পৈতৃক নিবাস পঞ্চগড় সদরে। তিনি অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মেয়ে অনন্যা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে হাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। এ পরিস্থিতিতে তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।’

জনপ্রিয়

শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের সংঘর্ষ, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৪

হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় মেয়েকে নিয়ে আসা বাবার মৃত্যু

প্রকাশিত ০৬:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬