ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার Logo রাবি ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা Logo ঈদে ২৩ দিনের ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা

BLUE Business Idea Competition এ স্বীকৃতি পেল হাবিপ্রবির টিম সুপারজেন

WaterAid Bangladesh আয়োজিত BLUE Business Idea Competition এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর টিম SuperGen । প্রতিযোগিতায় অংশ নেওয়া সারা দেশের ৩১৫টি ব্যবসায়িক ধারণার মধ্য থেকে সেরা দশে জায়গা করে নেওয়ার পাশাপাশি দলটি অর্জন করেছে Recognition Award ।

প্রতিযোগিতায় টিম SuperGen একটি উদ্ভাবনী ও বাস্তবভিত্তিক ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের পানির সমস্যাকে কেন্দ্র করে আর্সেনিক, আয়রন ও জীবাণু দূষণ দূরীকরণে সাশ্রয়ী এবং লোকেশন-স্পেসিফিক পানি পরিশোধন সমাধানের প্রস্তাব দেওয়া হয়। নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে তাদের ধারণাটিকে কার্যকর ও টেকসই হিসেবে মূল্যায়ন করেন বিচারকেরা।

টিম SuperGen-এর সদস্যরা হলেন আসিফ মাহমুদ, মো. রফিকুল ইসলাম, তানজিলা রিফাসহ আরও দুইজন। দলটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, উদ্ভাবনী চিন্তাধারা এবং সামাজিক সমস্যার প্রতি দায়বদ্ধতার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে বলে জানান আয়োজকেরা।

টিমের সদস্য আসিফ মাহমুদ বলেন, “এই রিকগনিশন এওয়ার্ড অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। WaterAid Bangladesh-এর মতো একটি সম্মানজনক প্ল্যাটফর্ম থেকে পাওয়া এই স্বীকৃতি আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আমাদের এই বিজনেস আইডিয়াটি শুধু একটি ধারণা নয়, বরং নিরাপদ পানির সংকট মোকাবিলায় একটি বাস্তবসম্মত সমাধান। ভবিষ্যতে আমরা এই আইডিয়াটিকে আরও উন্নত করে বাস্তবায়নের লক্ষ্যে বৃহৎ পরিসরে কাজ করে যেতে চাই।”

এই অর্জনের মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ নতুন সম্ভাবনার দিক নির্দেশনা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

BLUE Business Idea Competition এ স্বীকৃতি পেল হাবিপ্রবির টিম সুপারজেন

প্রকাশিত ১২:৪৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬