ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে নাম-রোলবিহীন কোডিং পদ্ধতির যাত্রা শুরু Logo অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি Logo কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার Logo এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী Logo মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার Logo গুলশানে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যোগ দিয়ে আরও ৯ জন কারাগারে Logo নিজের ১২ বছরের মেয়েকে ছয়মাস ধরে ধর্ষণ, বাবা আটক

হাবিপ্রবি গবেষণা সংসদের নেতৃত্বে বন্ধন-শিশির

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (হাবিপ্রবি গবেষণা সংসদ)-এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

 ২৩ জানুয়ারি (শুক্রবার) তারিখে সংগঠনটির গত কার্যনির্বাহী কমিটির সভাপতি ইসরাত ফারজানা আরশি ও বাংলাদেশ রিসার্চ সোসাইটির পরিচালক এস. এম. সাদেকের অনুমোদনে ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়েছে।নবগঠিত কমিটিতে রয়েছেন মোট ৭৫ জন গবেষণামনস্ক শিক্ষার্থী যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত।

বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক শিক্ষা ও একাডেমিক উৎকর্ষতা আরও শক্তিশালী করার লক্ষ্যে নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন বন্ধন কুমার সরকার (ইকোনমিক্স ২১) এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম শিশির (এগ্রিকালচার ২১)।

‎সংগঠনটির নবনিযুক্ত কমিটির সভাপতি বলেন “রিসার্চ সোসাইটি বরাবরই গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চাকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। নতুন কমিটির মাধ্যমে ট্রেনিং, ওয়ার্কশপ ও গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে। নবনির্বাচিত সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সোসাইটিকে একটি শক্তিশালী ও সম্মানজনক গবেষণা প্ল্যাটফর্মে রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করছি।”

‎সাধারণ সম্পাদক বলেন “আমার বিশ্বাস, গবেষণা শুধু প্রকাশনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি কৌতূহল, সহযোগিতা এবং বাস্তব প্রভাব সৃষ্টির একটি মাধ্যম। উদ্যমী একটি টিমের সঙ্গে কাজ করে তরুণ মেধাকে উৎসাহিত করা, উদ্ভাবনকে এগিয়ে নেওয়া এবং HSTU-তে একটি প্রাণবন্ত গবেষণা সংস্কৃতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

‎উল্লেখ্য, হাবিপ্রবি গবেষণা সংসদ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি, মানসম্মত গবেষণা চর্চা এবং জ্ঞানভিত্তিক উদ্ভাবন প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।ধারাবাহিক এ কার্যক্রমের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য HSTU Scholars Summit- 2025 যা গতবছর অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে নাম-রোলবিহীন কোডিং পদ্ধতির যাত্রা শুরু

হাবিপ্রবি গবেষণা সংসদের নেতৃত্বে বন্ধন-শিশির

প্রকাশিত ০২:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬