ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড় Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি

আকাশছোঁয়া দামে দশটি ফ্ল্যাট কিনলেন অভিষেক-অমিতাভ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:২৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ৯৬ বার পঠিত

অনেকদিন ধরেই জল্পনা, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবনে চিড় ধরেছে। তাদের সম্পর্কে দূরত্বের নেপথ্যে নাকি এক তৃতীয় ব্যক্তি। তবে এ নিয়ে যদিও কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া বা অভিষেকের কেউই। এই বিচ্ছেদ জল্পনার মাঝেই বচ্চন পরিবারে সুখবর। মুম্বাইয়ের মুলুন্ডু এলাকায় নতুন বাসস্থান কিনলেন অভিষেক। বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে জোট বেঁধেই নাকি এই নতুন সম্পত্তি কিনছেন অভিষেক।

এক বহুতল ভবনে মোট দশটি ফ্ল্যাট মিলিয়ে তৈরি অভিষেকের নতুন ঠিকানা। তার কয়েকটি ফ্ল্যাট তিন রুমের। চার রুমেরও ফ্ল্যাট আছে কয়েকটি। সব মিলিয়ে মোট ১০,২১৬ বর্গফুটের বাড়ি। এই দশটি ফ্ল্যাটের মধ্যে আটটি ফ্ল্যাট আয়তনে ১০৪৯ বর্গফুট করে। বাকি দুটির মাপ ৯১২ বর্গফুট। এছাড়াও এই বহুতলে রয়েছে উন্নত মানের নানা ধরনের সুবিধা। ভারতীয় গণমাধ্যমের খবর, মোট ২৪.৯৫ কোটি রুপিতে এই ফ্ল্যাটগুলো কিনেছেন বচ্চনরা।

দশটি ফ্ল্যাটের মধ্যে অভিষেকের নিজের ফ্ল্যাট রয়েছে ছয়টি। তাতে অভিষেকের ব্যয় হয়েছে ১৪.৭৭ কোটি রুপি। বাকি চারটি কিনেছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ে এই মুলুন্ড খুবই বিলাসবহুল এলাকা। বহুতল নির্মাণের বাজারে এই এলাকার চাহিদাও থাকে তুঙ্গে।

উল্লেখ্য, এই বছর আরও বেশ কয়েকটি বাসস্থান কিনেছেন অমিতাভ ও অভিষেক। গত কয়েক দিনে বহুতল কিনে বিনিয়োগ করেছেন একাধিক তারকা। অভিষেকও কয়েক মাস আগেই জলসার পাশেই আরও একটি ফ্ল্যাট কিনেছেন। চলতি বছরে বাড়ি কেনার পেছনে মোট ১০০ কোটি রুপি খরচ করেছেন অভিষেক-অমিতাভ দুজনেই।

পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

আকাশছোঁয়া দামে দশটি ফ্ল্যাট কিনলেন অভিষেক-অমিতাভ

প্রকাশিত ১০:২৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪